আজম খান সিঙ্গাপুরে যাচ্ছেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নত চিকিৎসার জন্য গতকাল মঙ্গলবার সিঙ্গাপুরে যাওয়ার কথা থাকলেও আজ দুপুরে যাচ্ছেন আজম খান। ভিসাসংক্রান্ত জটিলতার কারণে তাঁর যাওয়া এক দিন পিছিয়ে যায়। আজ দুপুরে থাই এয়ারওয়েজের একটি বিমানে তিনি সিঙ্গাপুরে যাবেন। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তাঁকে ভর্তি করানো হবে। সঙ্গে যাচ্ছেন তাঁর একমাত্র ছেলে হূদয় খান।জানা গেছে, বামবার সভাপতি হামিন আহমেদ ও অর্থহীন ব্যান্ডের সুমন সিঙ্গাপুরে অবস্থান করছেন। আজম খানকে বিমানবন্দর থেকে তাঁরাই হাসপাতালে নিয়ে যাবেন বলে জানিয়েছেন এলআরবির আইয়ুব বাচ্চু।গতকাল মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন আজম খানের মেয়ে ইমা খান। প্রধানমন্ত্রী আজম খানের চিকিৎসায় সহায়তার জন্য দুই লাখ টাকার একটি চেক ইমার হাতে তুলে দেন। তিনি আজম খানের চিকিৎসার খোঁজ নেন।ইতিমধ্যে আজম খানের পাশে দাঁড়িয়েছেন সংগীতাঙ্গনের অনেকেই। পাশাপাশি দেশের বিশিষ্টজনেরাও সহযোগিতার হাত বাড়িয়েছেন। এ পর্যন্ত প্রাপ্ত অর্থের মধ্যে এটিএন বাংলা ও চ্যানেল আই দিয়েছে পাঁচ লাখ টাকা করে। বাংলাভিশন তিন লাখ, বৈশাখী টিভি এক লাখ, মিউজিক ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশ ও অডিও প্রযোজক সমিতির পক্ষ থেকে আড়াই লাখ টাকা আজম খানের চিকিৎসা তহবিলে দেওয়া হয়েছে। এ ছাড়া এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুব উদ্দিন এক লাখ টাকা এবং ওরিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালমান করিম পাঁচ লাখ টাকার চেক দিয়েছেন।সম্প্রতি আজম খানের মুখগহ্বরের ঝিল্লির ক্যানসার (স্কামোস সেল কার্সিনোমা) ধরা পড়ে। জিহ্বার নিচে ছোট টিউমারের আকার নেওয়া রোগটি যাতে দ্রুত ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য চিকিৎসা নিতে তাঁকে দ্রুত সিঙ্গাপুরে যাওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয় চিকিৎসকেরা।