আজম খানকে নিয়ে অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজম খানকে নিয়ে নির্মাণ করা হয়েছে বিশেষ মিউজিক ভিডিও গুরু তোমায় সালাম। জেসিকা আফরিনের লেখা এ গানটিতে সুর করেছেন যৌথভাবে রূপম ও মাহমুদ সানী। আর এতে কণ্ঠ দিয়েছেন রূপম, শফিক তুহিন ও মাহমুদ সানী। মিউজিক ভিডিওটির বিভিন্ন অংশে সেলিব্রেটিদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও দেখা যাবে। আজ শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে আরটিভির ফান টক শো জেগে আছ কিতে দর্শক প্রথমবারের মতো এই মিউজিক ভিডিওটি দেখবে। পরে আরটিভির বিভিন্ন অনুষ্ঠানের ফাঁকে এটি নিয়মিত প্রচার করা হবে।