আজম খানকে নিয়ে ‘স্মাইল শো’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রয়াত আজম খানকে নিয়ে এবার সাজানো হয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘স্মাইল শো’। গতকাল রোববার বিকেলে বসুন্ধরা সিটির এটিএন বাংলা স্টুডিওতে ধারণ করা হয় এই পর্বটি। অনুষ্ঠানটির উপস্থাপক ও পরিচালক খন্দকার ইসমাইল জানান, এবারের ‘স্মাইল শো’ অনুষ্ঠান সাজানো হয়েছে আজম খানকে নিয়ে। থাকছে স্মৃতিচারণা এবং গান। এখানে স্মৃতিচারণা করবেন আবদুল জব্বার, ফকির আলমগীর, আইয়ুব বাচ্চু, আগুন, নাসির উদ্দীন ইউসুফ, আতাউস সামাদ, আ আ ম স আরেফিন সিদ্দিকসহ আরও অনেকে। থাকছে আজম খানকে নিয়ে দুটি নতুন গান। প্রথমটি গেয়েছেন বিপ্লব ও আগুন, অন্যটি কয়েকজন তরুণ শিল্পী। থাকছে আজম খানের ব্যান্ড উচ্চারণ-এর পরিবেশনাও। এটিএন বাংলায় ১৭ জুন রাতে দেখানো হবে অনুষ্ঠানটি।