আজম খানের সফল অস্ত্রোপচার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজম খানের মুখগহ্বরের ঝিল্লির ক্যানসারের অস্ত্রোপচার হয়েছে গতকাল বুধবার। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নাক, কান ও গলার শল্যচিকিৎসক অ্যান্ড্রু লয় হেং চেইন এই অস্ত্রোপচার করেছেন। সন্ধ্যায় হাসপাতাল থেকে জানানো হয়েছে, অস্ত্রোপচার সফল হয়েছে। আজম খানকে এখন নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। গত ২৬ জুন আজম খানের মুখগহ্বরের ঝিল্লির ক্যানসার ধরা পড়ে। এরপর স্থানীয় চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।