আজমের বিরুদ্ধে প্রীতমের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রীতমের সংগীত পরিচালনায় বলিউডের ‘রেডি’ সিনেমার ‘ক্যারেক্টার ঢিলা’ গানটি যে এ বছরের সেরা গানগুলোর একটা ছিল, তা মোটামুটি সবারই জানা। বিষয়টি সবাই মেনে নিলেও খুব সহজভাবে মানতে পারেননি মোহাম্মদ আজম নামের এক তুর্কি গীতিকার।মোহাম্মদ আজমের গানের কথা প্রীতম নিজের বলে প্রচার করেছে, এমনটাই অভিযোগ তুর্কি এই গীতিকারের। আর এ অভিযোগেই প্রীতমের বিরুদ্ধে মামলাও করেছেন তিনি। প্রীতম তো গীতিকার নন, এ যুক্তিতে তাঁর বিরুদ্ধে করা মোহাম্মদ আজমের মামলাটি খারিজ করে দিয়েছেন মুম্বাই হাইকোর্ট।এ ঘটনায় প্রীতম অবশ্য মানসিকভাবে বেশ অস্থিরতায় ছিলেন। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন আজমের বিরুদ্ধেও তিনি আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। আর এরই সূত্র ধরে মোহাম্মদ আজমের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগও করেছেন প্রীতম। ওয়েবসাইট।