আজহার রুবিনার ‘লর্ড ওয়েন্সস লেডি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খবরটা প্রায় বছরখানেকের পুরোনো। কিন্তু এক অর্থে প্রায় চাপা পড়ে গিয়েছিল নানা কারণে। এত দিনে সবার জানা হয়ে গেছে, স্লামডগ মিলিয়নিয়ার ছবিতে অভিনয় মুম্বাইয়ের বস্তির বাসিন্দা রুবিনা আলী কোরেশিকে নিয়ে গিয়েছিল খ্যাতির চূড়ায়। কোথায় নোংরা পূতিগন্ধময় মুম্বাইয়ের গরিব নগরবস্তি, আর কোথায় আলো-ঝলমলে অস্কার আসর। এমন ঘটনা খুব কমই দেখেছে চলচ্চিত্র-দুনিয়া। সে কারণে বস্তির সন্তান স্লামগড ছবির শিশু-অভিনেতা আজহার আর রুবিনাকে নিয়ে কম হুলুস্থুল হয়নি। দুনিয়ার তাবৎ সাময়িকী ও পত্রপত্রিকায় ফলাও করে ছাপা হয়েছে তাদের খবরাখবর। অস্কার জয়ের পর জয় হো ট্রাস্টের দেওয়া অর্থে তাদের ফ্ল্যাট কিনে দেওয়ার বিষয় নিয়েও সংবাদমাধ্যমে হইচই হয়েছে মেলা। তারপর স্বাভাবিকভাবেই যেটা হয়, স্তিমিত হয়ে এসেছে সব কোলাহল।ড্যানি বোয়েল ও জয় হো ট্রাস্টের কল্যাণে আজহার-রুবিনার বস্তি থেকে ফ্ল্যাটে ওঠার খবর জেনে আমরা যখন তৃপ্তির ঢেঁকুর তুলতে চলেছি, তখনই আচমকা বোমা ফাটানোর মতো এক খবর। রুবিনা এখনো রয়ে গেছে সেই গরিব নগরবস্তিতেই। খবরটা বেশি করে চাউর হয়েছে যখন রুবিনার আত্মজীবনী স্লামগার্ল ড্রিমিং অনূদিত হয়ে বের হচ্ছে মারাঠি ভাষায়। বস্তিতেই দিনকাল কাটছে রুবিনা আলী কোরেশীর। এখনো তাকে স্কুলে যেতে হচ্ছে সেই আগের মতো বহু দূরের পথ পাড়ি দিয়ে।তবে এর মধ্যেও সুখবর আছে রুবিনার জন্য। বলছিলাম প্রায় চাপা পড়ে যাওয়া সেই খবরটাই। স্লামডগের পর রুবিনা অভিনয় করতে চলেছে আরও একটি হলিউডের ছবিতে। শুরুতে শুধু কথাবার্তা চলছিল, এখন বিষয়টি মোটামুটি চূড়ান্ত। ছবিতে থাকছে আজহারও। এই দুই স্লামডগ তারকাকে এবার দেখা যাবে অ্যান্টনি হপকিন্সের সঙ্গে। ছবির নাম লর্ড ওয়েন্সস লেডি। এ ছবিতে হপকিন্স একজন বেহিসেবি বাউন্ডুলে ধনকুবের, যিনি পরে প্রেমে পড়েন একজন ভারতীয় নারীর। আর আজহার-রুবিনা ছবিতে অভিনয় করবে তাঁর নাতি-নাতনির ভূমিকায়। ২০১১ সালের শুরুর দিকে শুরু হবে ছবিটির শুটিং। যুক্তরাজ্যের ওয়েলস এবং দুবাইয়ে হবে ছবিটির শুটিং। ইকবাল হোসাইন চৌধুরীসূত্র: ওয়েবসাইট