আজি শ্রাবণঘনগহন মোহে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষার গান নিয়ে ‘আজি শ্রাবণঘনগহন মোহে’ নামের অনুষ্ঠানের আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন বিশ্ববীণা। গতকাল শনিবার সন্ধ্যায় সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানে গানের সঙ্গে ছিল নাচ ও আবৃত্তি।সমবেত কণ্ঠে ‘নীল নবঘনে আষাঢ়গগনে’ পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন বিশ্ববীণার শিল্পীরা।দ্বৈত কণ্ঠে ‘আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে’ পরিবেশন করেন ঊর্ব্বশী পোদ্দার ও সুমনা চক্রবর্তী। এরপর ‘এসো হে এসো সজল ঘন বাদলবরিষণে’ গেয়ে একক গানের পালা শুরু করেন মেহেরুন্নেসা। এ ছাড়া সংগীত পরিবেশন করেন হ্যাপী জামান, ফারজানা ইয়াসমিন, সাজ্জাদ হোসেন, লিটন চন্দ্র বৈদ্য, দীপ্তি হাওলাদার, কনিকা কর্মকার, প্রমোদ রঞ্জন রায় প্রমুখ।পরিবেশিত গানগুলোর মধ্যে ‘এসো নীপবনে ছায়াবীথিতলে’, ‘মোর ভাবনারে’, ‘ঐ মালতীলতা দোলে’, ‘মেঘের পরে মেঘ জমেছে’, ‘নীল-অঞ্জনঘন পুঞ্জছায়ায়’, ‘ওই আসে ওই অতি ভৈরব হরষে’ অন্যতম।‘বিশ্ববীণারবে বিশ্বজন মোহিছে’ গানটির সঙ্গে অনি বসুর নির্দেশনায় নৃত্য পরিবেশন করেন বুলবুল একাডেমী অব ফাইন আর্টসের শিল্পীরা।‘বর্ষার দিনে’ কবিতাটি আবৃত্তি করে শোনান মুর্তজা শরীফ। অনুষ্ঠান পরিচালনা করেন বিপাশা চক্রবর্তী।