আজিয়াটার বিরুদ্ধে জেমস ও মাইলসের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোন প্রতিষ্ঠান আজিয়াটার বিরুদ্ধে মামলা করেছেন জেমস ও মাইলস। তাঁরা অভিযোগ করেছেন, এই মুঠোফোন প্রতিষ্ঠানটি কোনো অনুমতি ছাড়াই তাদের গান বাণিজ্যিকভাবে ব্যবহার করছে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানটি তাদের গান গ্রাহকদের রিংটোন ও ওয়েলকাম টিউন হিসেবে ব্যবহার করার সুযোগ দিচ্ছে। পাশাপাশি গ্রাহকেরা পুরো গানও ডাউনলোড করতে পারছে। গত সোমবার আদালত মামলাটি গ্রহণ করেছেন। ১৫ এপ্রিল সবাইকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।জেমস বললেন, ‘এসব প্রতিষ্ঠান পাঁচ বছর ধরে কোনো অনুমতি ছাড়া আমাদের গান নিয়ে বাণিজ্য করছে। বিভিন্ন সময়ে আমরা এর প্রতিবাদ করেছি। কিন্তু ওই প্রতিষ্ঠান এ ব্যাপারে কোনো কর্ণপাত করেনি। এবার আমরা মামলা করতে বাধ্য হয়েছি।’মাইলস ব্যান্ডের হামিন আহমেদ বলেন, ‘আমাদের গান যে তারা বেআইনিভাবে ব্যবহার করছে, এটা আমরা তাদের বারবার জানিয়েছি। আমরা আলোচনা করার জন্য তাদের সঙ্গে বসতে চেয়েছি। কিন্তু ওই প্রতিষ্ঠান থেকে কোনো সহযোগিতা পাইনি।’এসব অভিযোগের ব্যাপারে আজিয়াটার সিএমও (চিফ মার্কেটিং অফিসার) বিদ্যুৎ কুমার বসু বললেন, ‘আমরা শুনেছি, একটি মামলা হয়েছে। কিন্তু এখনো আদালতের কোনো কাগজপত্র দেখিনি। দেখার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’