আজীবন সম্মাননা পুরস্কার পেলেন সন্ধ্যা মুখোপাধ্যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রখ্যাত সংগীতশিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় পেলেন আজীবন সম্মাননা পুরস্কার। সম্প্রতি কলকাতার সায়েন্স সিটি মিলনায়তনে আয়োজিত ‘বাংলা সংগীত পুরস্কার’ অনুষ্ঠানে শিল্পীর হাতে এ পুরস্কার তুলে দেন পণ্ডিত অজয় চক্রবর্তী। আনন্দবাজার পত্রিকা ও ৯১.৯ ফ্রেন্ডস এফএম নিবেদিত এই পুরস্কারের অনুষ্ঠানটি আয়োজন করেছে কেকেএন। এই দিন সংগীতের বিভিন্ন ক্ষেত্রে আরও পুরস্কার পেয়েছেন কবিতা কৃষ্ণমূর্তি, বাবুল সুপ্রিয়, শান, রূপম, শ্রেয়া ঘোষাল, নচিকেতা, শুভমিতা, শান্তনু মৈত্র, দেবজ্যোতি মিশ্র, অনুপম রায়, সুজিত মুখোপাধ্যায় প্রমুখ।