আঞ্চলিক গান নিয়ে ‘ঈদের পালাগান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ছয়টি অঞ্চলের পালাগান নিয়ে তৈরি হচ্ছে ‘ঈদের পালাগান’। এ সময়ের কিছু বিষয় রূপক আকারে উপস্থাপন করা হবে এসব পালাগানে। পালাগানের বিষয়গুলো হলো—মোবাইল ফোন, নসিমন গাড়ি, ডিজিটাল বাংলাদেশ, শাড়ি বনাম লেহেঙ্গাসহ নানা কিছু। পালাগানগুলোতে কণ্ঠ দেবেন কুদ্দুস বয়াতি, খোকন বয়াতি, ইসমাইল উদ্দীন সরকার প্রমুখ। আরটিভির জন্য অনুষ্ঠানটির পরিকল্পনা করেছেন মিনহাজুর রহমান, রবিশঙ্কর মৈত্রী ও কমল সরকার।রবিশঙ্কর মৈত্রী বলেন, ‘রাজশাহী, বরিশাল, কুষ্টিয়া, পঞ্চগড়, কিশোরগঞ্জ ও নেত্রকোনার পালাগান নিয়ে অনুষ্ঠানটি সাজানো হচ্ছে। নগরজীবনের কিছু বিষয় এসব পালাগানে তুলে ধরা হবে।’অনুষ্ঠানটি ঈদের পরদিন থেকে টানা ছয় দিন দেখানো হবে আরটিভিতে।