আট তারকার ‘মেঘ’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লেজার ভিশনের ব্যানারে বাজারে আট তারকার মিশ্র অডিও অ্যালবাম ‘মেঘ’। শিল্পীরা হলেন বাপ্পা মজুমদার, মিলন মাহমুদ, ন্যান্সি, কানিজ সুবর্ণা, কণা, পারভেজ, আহমেদ রাজীব ও নীলা নাজ। অ্যালবামের সবকটি গানের কথা লিখেছেন সাইফুদ্দিন ইমন এবং অ্যালবামটির সুর ও সংগীত পরিচালনা করেছেন আহমেদ রাজীব। দুটি দ্বৈত এবং সাতটি এককসহ মোট নয়টি গান রয়েছে। গানগুলো হলো স্বপ্ন, মনে পড়ে কি, বন্ধু, মেঘ, তুমি বলেছিলে, বৃষ্টি এখনো, মন ও মন (আনপ্লাগড)।আহমেদ রাজীব বলেন, ‘অ্যালবামটি অনেক যত্ন সহকারে করেছি। অ্যালবামটিতে বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পী গান করেছেন। মিউজিক কম্পোজিশন ও শিল্পীদের গায়কী—সব মিলিয়ে শ্রোতাদের গানগুলো মুগ্ধ করবে বলে আমার বিশ্বাস।’