আট নারীকে সম্মাননা দিল আরটিভি

আটজন নারীকে সম্মাননা দিল বেসরকারি টিভি চ্যানেল আরটিভি। ‘আরটিভি জয়া আলোকিত নারী ২০১৭’ নামে এই সম্মাননা দেওয়া হয়েছে গতকাল সন্ধ্যায়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পঞ্চবারের মতো আয়োজন করা হয় এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের। এ বছর সম্মাননা প্রাপ্ত আটজন হলেন শিক্ষাবিদ মাহফুজা খানম, সংগীতশিল্পী ফরিদা পারভিন, নারী উদ্যোক্তা লুনা সামসুদ্দোহা, চলচ্চিত্র অভিনয়শিল্পী সুজাতা, টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনু, কৃষি উদ্যোক্তা সাজেদা বেগম, পেশাজীবী মিলি বিশ্বাস, সমাজসেবক সওগাত নাজরিন খান।
অনুষ্ঠানে গান পরিবেশন করেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও ফাহমিদা নবী। বিশ্বসাহিত্যে আট প্রেমিক যুগলকে নিয়ে পরিবেশিত হয় বিশেষ র্যাম্প শো। এ ছাড়া ইভান শাহরিয়ারের নির্দেশনায় নৃত্য পরিবেশন করেন তারিন, তামান্না রহমান, ভাবনা, মেহজাবিন, তানজিন তিশা, সাফা কবিরা ও নৃত্যভূমির শিল্পী। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আলিফ ও তানিয়া হোসাইন।

আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন আরটিভির ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক হুমায়ূন কবির বাবলু, প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান ও এসএমসির ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা খান।