আট বছর পর রিয়াজ-চৈতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে রিয়াজ ও চৈতি
বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে রিয়াজ ও চৈতি

আট বছর পর আবারও একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করলেন রিয়াজ ও ইসরাত জাহান চৈতি। এবার তাঁরা একটি টেলিভিশন বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন। টিস্যু প্রস্তুতকারী প্রতিষ্ঠানের এই বিজ্ঞাপনচিত্রটি এরই মধে৵ টেলিভিশনে প্রচার হচ্ছে। 

চৈতি বলেন, ‘অভিনয়জীবনে শুরুর দিকেই রিয়াজ ভাইয়ের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলাম। অনেক দিন পর এই বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে আবারও তাঁর সঙ্গে কাজের সুযোগ হলো। তিনি অনেক সহযোগিতা করেছেন। সুযোগ পেলে আবারও কাজ করতে চাই।’
২০০৯ সালে রিয়াজ ও চৈতি ‘মধুমতি’ নামের একটি সিনেমায় জুটি বেঁধে অংশ নেন। পরিচালক ছিলেন শাজাহান চৌধুরী।