আট বছর পর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট বছর পর আবার একসঙ্গে কাজ করলেন মডেল ও অভিনেত্রী মোনালিসা এবং নির্মাতা আহমেদ ইউসুফ সাবের। সর্বশেষ তাঁরা ২০০২ সালে একসঙ্গে ছয়টি সাবানের বিজ্ঞাপনে কাজ করেছিলেন। এরপর তাঁরা একসঙ্গে আর কোনো বিজ্ঞাপনে কাজ করেননি। আহমেদ ইউসুফ সাবেরের নির্দেশনায় একটি কসমেটিকস কোম্পানির বিজ্ঞাপনে শুটিং শেষ করলেন মোনালিসা। গাজীপুর ও ভালুকার তেপান্তরে সম্প্রতি বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। নতুন বিজ্ঞাপনে কাজ করা প্রসঙ্গে মোনালিসা বলেন, ‘সাবের ভাইয়ের সঙ্গে অনেক দিন কাজ করা হচ্ছিল না। এ নিয়ে এক রকম অতৃপ্ততায় ভুগছিলাম। এবার সেটা ঘুচে গেল। আশা করি, নতুন এই বিজ্ঞাপনটি সবার ভালোই লাগবে।’