আট বছরে চ্যানেল আইয়ের সিটিসেল তারকাকথন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যানেল আইতে প্রচারিত ‘সিটিসেল তারকাকথন’ আট বছরে পা রাখল। ২০০৪ সালের ২১ মে অনুষ্ঠানটির প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। এর পর থেকে অনুষ্ঠানটির দুই হাজার ৪২টি পর্ব প্রচারিত হয়েছে। সংস্কৃতিসহ সব শাখার তারকারা সরাসরি দর্শকদের সঙ্গে আড্ডা দিয়েছেন এই অনুষ্ঠানে। অনুষ্ঠানের সাত বছর পূর্তি ও আট বছরে পদার্পণ উপলক্ষে গতকাল শনিবার চ্যানেল আই কার্যালয়ে ভিন্নধর্মী আড্ডা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তব্য দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও সিটিসেলের বিপণনপ্রধান তাসলিম আহমেদ। তারকাদের মধ্যে সংগীতশিল্পী ফাহমিদা নবী, রিজিয়া পারভিন, ক্রিকেটার জাভেদ ওমর বেলিম, অভিনেতা চঞ্চল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। সিটিসেল তারকাকথনের মাধ্যমে চার মাস ধরে প্রতি মাসের ১৬ অথবা ২৬ তারিখে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন শিল্পীকে বিশেষ সম্মাননা জানানো হচ্ছে।