আট মাস পর পপির নতুন ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আট মাস পর মুক্তি পাচ্ছে পপি অভিনীত নতুন ছবি স্বামী আমার বেহেশত। ছবিতে আরও অভিনয় করেছেন ববিতা ও সুচরিতা। জানা গেছে, এবারই প্রথম তাঁরা দুজন একই ছবিতে কাজ করেছেন। আগামী সপ্তাহে ছবিটি ঢাকা এবং এর আশপাশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান। পপি বললেন, ‘বছর খানেক আগে ছবিটিতে কাজ করেছিলাম। চমৎকার গল্প। একটি যৌথ পরিবারের দুই ভাই। সম্পত্তি নিয়ে তাদের দ্বন্দ্ব।’ববিতা ও সুচরিতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে পপি বললেন, ‘এবারই প্রথম আমি ববিতা ও সুচরিতার সঙ্গে অভিনয় করেছি। তাঁদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আশা করছি, তা আমার ভবিষ্যতের কাজের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।’