আট মাস পর শাকিব ও পূর্ণিমার ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাকিব খান ও পূর্ণিমা জুটির সর্বশেষ ছবিটি মুক্তি পেয়েছিল গত বছর ঈদে। নাম পরান যায় জ্বলিয়া। ব্যবসায়িক দিক থেকে সফল হয়েছিল ছবিটি। আট মাস পর ১০ জুন মুক্তি পাচ্ছে শাকিব খান ও পূর্ণিমা জুটির নতুন ছবি মাটির ঠিকানা। এটি পরিচালনা করেছেন শাহ আলম। ছবিতে আরও অভিনয় করেছেন আলমগীর ও দিতি। ছবির দুটি গানের দৃশ্যে অংশ নিয়েছেন জেমস ও মিলা।শাকিব বললেন, ‘পূর্ণিমা আমার ভালো বন্ধু ও সহশিল্পী। অনেক দিন পর আমাদের দুজনের ছবি মুক্তি পাচ্ছে। আশা করি, পরান যায় জ্বলিয়ার পর এ ছবিটি দর্শকদের ভালো লাগবে।’পূর্ণিমা বললেন, ‘মাটির ঠিকানা অনেক ব্যয়বহুল ছবি। দর্শকদের কাছে ছবিটি ভালো লাগলে আমাদের পরিশ্রম সার্থক হবে।’