আট শিল্পীর যৌথ প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সেভেন ভিশন’ নামের এক যৌথ শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে গুলশানের টিভলি আর্ট গ্যালারিতে। প্রদর্শিত হচ্ছে বিমূর্ত ও আধা বিমূর্ত রীতিতে আঁকা ৩২টি চিত্রকর্ম। এনামেল, তেলরং, অ্যাক্রিলিক ও মিশ্র মাধ্যমে এসব চিত্রকর্ম এঁকেছেন শিল্পী এলহাম হক, দিলরুবা লতিফ, জালাল উদ্দিন, মোখলেসুর রহমান, লায়লা শারমিন, সমীরণ চৌধুরী, সাইদা করীম ও উত্তম কুমার কর্মকার। প্রদর্শনী চলবে ১২ মার্চ পর্যন্ত।