আটকে আছেন ফাওয়াদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুবসুরত ছবির পর থেকে বলিউডে সুদর্শন ফাওয়াদ খানের চাহিদা এখন তুঙ্গে। এরই মধ্যে বলিউডের ‘পোস্টার বয়’-এর খেতাব জুটে গেছে। প্রযোজক আর পরিচালকেরা হন্যে হয়ে খুঁজছেন তাঁকে। কিন্তু মিলছে না ফাওয়াদের দেখা। কোথায় ফাওয়াদ? পাকিস্তানি এই অভিনেতা আটকে গেছেন ভিসা জটিলতায়। এখনো ভারত ভ্রমণের ভিসা না পাওয়ায় বলিউডে দেখা মিলছে না তাঁর। তবে আশাবাদী ফাওয়াদ জানান, কাশ্মীর নিয়ে দুই দেশের মধ্যে কিছু জটিলতা চলছে এখন। তাই দুই দেশের ভিসা-সংক্রান্ত কাজগুলো একটু সময় নিয়ে করা হচ্ছে। তাই বলিউডে ফিরতে দেরি হচ্ছে। ভিসা মিললেই আর কেউ ঠেকাতে পারবে না ফাওয়াদকে। আইএএনএস।
গ্রন্থনা: সেঁজুতি শহীদ