আটকের পর মুক্ত বিপাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝামেলা যেন পিছু ছাড়ছেই না বলিউডের অভিনেত্রী বিপাশা বসুর। কিছুদিন আগেই ছাড়াছাড়ি হয়েছে দীর্ঘদিনের প্রেমিক জন এব্রাহামের সঙ্গে। এতে বেশ ভেঙে পড়েন তিনি। সেই কষ্ট কাটিয়ে উঠতে না-উঠতেই ভারতের রাজনীতিবিদ অমর সিংয়ের সঙ্গে যৌন কেলেঙ্কারির খবর আসে গণমাধ্যমে।এবার বিপাশা ঝামেলায় জড়ালেন মুম্বাই বিমানবন্দরের কর কর্মকর্তাদের জালে। কাস্টমস জটিলতার কারণে মুম্বাই বিমানবন্দরে আটকে থাকতে হয় বলিউডের এই অভিনেত্রীকে। লন্ডনে ‘প্লেয়ার’ চলচ্চিত্রের শুটিং শেষে ফেরার পথে এ ঘটনার শিকার হন বিপাশা।টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেছে, বিপাশা মনে করেছিলেন, কর ফাঁকি দিয়ে তিনি পার পেয়ে যাবেন। কিন্তু শেষ পর্যন্ত আর রক্ষা হয়নি। মুম্বাই বিমানবন্দরের কর্মকর্তারা আটকে দেন তাঁকে। তারপর কয়েক ঘণ্টা পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।কিছুদিন আগে মুম্বাই বিমানবন্দরে বলিউডের আরেক অভিনেত্রী মিনিষা লাম্বাকে ৫০ লাখ রুপির স্বর্ণালংকারের হিসাব গোপনের জন্য আটক করা হয়েছিল।