আটঘাট বাঁধছেন প্যারিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাপের মধ্যে দিনাতিপাত করছেন প্যারিস হিলটন! খুব শিগগির নিজের ব্র্যান্ডের ১৫তম সুগন্ধি ছাড়ছেন বাজারে। রমরমা সময় পার করছেন ব্যবসায়ী হিসেবেও। তার পরও কেন চাপ? তাঁর ঘনিষ্ঠ একজন জানাচ্ছেন, এবার গ্রীষ্মেই দ্বিতীয় গানের অ্যালবাম আনার পরিকল্পনা করেছেন প্যারিস। ২০০৬ সালে প্রকাশিত প্রথম অ্যালবামের মতো যেন ভরাডুবি না হয়, সেই জন্যই এই চাপ নিচ্ছেন তিনি! তাই কোমর বেঁধে নামছেন, যেমন করেই হোক দ্বিতীয় অ্যালবামটিকে জনপ্রিয় করাতে হবে। এর জন্য ইউরোপে কনসার্ট করার পরিকল্পনা করছেন। অ্যালবামের জন্য প্যারিস কাজ করছেন ফ্লো রিডা, এলএমএফও ও ডেভিড গুয়েত্তার মতো ব্যান্ডদল এবং শিল্পীদের সঙ্গে। ব্যাং শোবিজ।