এসেছে মিমির নতুন অ্যালবাম আড়াল। গানগুলোর কথা লিখেছেন মিলন মাহমুদ ও মাহবুব আর গুঞ্জন। সব কটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন হূদয় খান। অ্যালবামটি প্রকাশ করেছে অগ্নিবীণা। কথা হলো মিমির সঙ্গে।অ্যালবামটির নাম ‘আড়াল’। কেন?এই অ্যালবামের একটি গানের শিরোনাম ‘আড়াল’। গত বছর রোজার সময় গানটি রেকর্ড করেছিলাম ‘কেন আড়ালে থাকো তুমি’। গানটি তৈরি হওয়ার পর অনেকেই খুব পছন্দ করেছেন। হূদয় তখন এই গানকেই অ্যালবামের শিরোনাম করার পরামর্শ দেন।কত দিন ধরে এই অ্যালবামের কাজ করেছেন?আটটি গানের জন্য সময় লেগেছে পুরো এক বছর। হূদয় শুরু থেকে আমাকে দিয়ে অন্য রকম কিছু গান করতে চেয়েছিলেন। আমার গানগুলোর ব্যাপারে তিনি খুব সিরিয়াস ছিলেন। কোনো তাড়াহুড়া করতে চাননি।অ্যালবামের গানগুলো আপনার কাছে কেমন লেগেছে?হূদয়ের গানের আলাদা একটা ধরন আছে। শ্রোতারা সহজেই তা বুঝতে পারেন। কিন্তু আড়াল অ্যালবামের আটটি গান আট ধরনের। বেশির ভাগ গানেই মেলোডি আর সেমি-ক্লাসিক্যালকে গুরুত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া রয়েছে হিপহপ এবং টেকনো ধাঁচের গান। অ্যালবামে আমি আর হূদয় যুগল কণ্ঠে একটি গান গেয়েছি।আপনার কাছ থেকে শ্রোতারা বিভিন্ন শিল্পীর জনপ্রিয় হওয়া গান শুনেই বেশি অভ্যস্ত। এ ক্ষেত্রে নিজের মৌলিক গানগুলো গাওয়ার ব্যাপারে কিছু ভেবেছেন?ছোটবেলা থেকে আমি প্রচুর গান শুনেছি। আর ওই সব গানই বেশি চর্চা করেছি। অনুষ্ঠানেও ওই গানগুলোই বেশি করতাম।এখন কিন্তু আমার মৌলিক গানের সংখ্যা অনেক। তিনটি অ্যালবাম বেরিয়েছে—খেয়ালি মন (২০০৬), দিওয়ানা (২০০৯) আর এবার আড়াল। তাই অন্যদের গান এখন কম করছি। বিভিন্নঅনুষ্ঠানে নিজের গানকেই বেশি গুরুত্ব দিচ্ছি।প্লেব্যাকের কী খবর?আমার শুরুটা হয়েছিল প্লেব্যাক দিয়ে। ছবির নাম অ্যাকশন হিরো। সেটা ২০০৪ সালের কথা। এরপর চলচ্চিত্রে এ পর্যন্ত শ-তিনেক গান গেয়েছি।