আড্ডার ফাঁকে নাটকের শুটিং করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভিতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক চৌধুরী ভিলা। লিখেছেন মশিউল আলম, পরিচালনা করছেন হিমেল আশরাফ। অভিনয় করছেন শাহেদ। কথা হলো তাঁর সঙ্গে।বাইরে খুব বৃষ্টি হচ্ছে। শুটিংয়ের কী খবর?আমি বাসায় আছি। একটা নাটকের শুটিং ছিল, পাঁচতারকা হোটেলে। হয়তো অনুমতি পেতে সময় লাগছে, তাই শুটিং স্থগিত হয়েছে। তবে বাসায় থেকে লাভই হয়েছে। আমার মেয়ে শ্রীশার বয়স এখন পৌনে তিন বছর আর ছেলে শাবিবের পাঁচ মাস। ওদেরকে টিকা দিতে নিয়ে যাচ্ছি।কয়েক দিন আগে আপনাকে ফোন দিয়েছিলাম। মুঠোফোনটা বন্ধ পেলাম।পুরো পরিবার মিলে সিঙ্গাপুরে গিয়েছিলাম। আমি আর আমার স্ত্রী নাতাশা, তৌকীর ভাই আর বিপাশা আপু, আমার শ্বশুর (আবুল হায়াত)-শাশুড়ি। সঙ্গে ছিল বাচ্চারা। অনেক জায়গায় ঘুরেছি। সবার খুব ভালো লেগেছে। বেশি আনন্দ করেছে বাচ্চারা। কাজ করতে করতে সবাই হাঁপিয়ে উঠেছিলাম। তাই এই বেড়ানোটা দরকার ছিল। ‘চৌধুরী ভিলা’ নাটকে কাজ করার অভিজ্ঞতা বলুন।গল্পটা চমৎকার। আর হিমেলের সঙ্গে এবারই প্রথম কাজ করছি। এই নাটকে কাজ করার কয়েক দিন আগে আমরা কয়েকজন নেপালে আরেকটা নাটকের শুটিং করে এসেছি। চৌধুরী ভিলা নাটকের কাজের ফাঁকে দারুণ আড্ডা হতো। মূল প্রসঙ্গ ছিল সেই নেপাল ভ্রমণ। পরিচালক নিজেও এসে যোগ দিতেন আড্ডায়। এই আড্ডার ফাঁকে ফাঁকেই চৌধুরী ভিলা নাটকের শুটিং করেছি।আপনি তো নাটক পরিচালনা করেছেন। ঈদের জন্য কিছু ভেবেছেন?কিছুদিন আগে আমার মধ্যে একটা প্রশ্ন তৈরি হয়—আমি নাট্যকার হব, পরিচালক হব, মডেলিং করব নাকি অভিনয় করব? ভেবে দেখলাম, অভিনয় আমার মূল কাজ। অন্যগুলো যদি কখনো করি, তা অবশ্যই শখের বশে। নিয়মিত করার প্রশ্নই আসে না। তাই এখন ওসব নিয়ে ভাবছি না।