আতঙ্ক কাটেনি শাবনূরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক কিছুই হতে পারত। গাড়িতে অগ্নিকাণ্ড ঘটতে পারত। গাড়ির গ্যাস-সিলিন্ডার বিস্ফোরিত হতে পারত। সেসব কিছুই হয়নি। ভাগ্যের জোরে বেঁচে গেছেন শাবনূর। আহত হয়ে গত শনিবার রাতে ঢাকায় ফিরেছেন। কিন্তু মৃত্যুভয় কাটেনি তাঁর। চোখের সামনে এখনো ভেসে ওঠে সেই ভয়ঙ্কর দৃশ্য।গতকাল রোববার দুপুরে মুঠোফোনে শাবনূর বললেন, ‘চোখের সামনে ভেসে উঠছে গাড়ি উল্টে যাওয়ার সেই দৃশ্য। কীভাবে যে বেঁচেছি, জানি না। রাতে ঘুমাতে পারিনি। মনের মধ্যে এক ধরনের আতঙ্ক এসে ভর করছে। কেমন যেন ভয় ভয় লাগছে।’এর বেশি বলতে পারলেন না শাবনূর। একই গাড়িতে ছিলেন তাঁর মা আমেনা বেগম। তিনিও আহত হয়েছেন; বললেন, ‘বিকেলে চিকিত্সকের কাছে যাব। এত দিন সড়ক দুর্ঘটনার কথা শুনেছি, পত্রিকায় পড়েছি, টিভিতে দেখেছি; কিন্তু এবার নিজেরাই এর শিকার হলাম। মানসিকভাবে আমরা সবাই বিপর্যস্ত।’