আতঙ্কিত হয়ে পড়লেন অপর্ণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরার ৭ নম্বর সেক্টরের পার্কে শুটিং চলছে। নাটকের নাম ছিনতাইকারী ১ ছিনতাইকারী ২। মনোয়ার কবিরের লেখা এ নাটকটি পরিচালনা করছেন আরিফ এ আহনাফ। পরিচালকের কথামতো পার্কের এক পাশে অবস্থান করছিলেন অপর্ণা। দৃশ্যটি ধারণ হচ্ছে, তা তাঁকে আগে থেকে বলা হয়নি। তিনদিকে গোপন ক্যামেরা রাখা হয়েছে। হঠাৎ করে দুজন মুখোশধারী এসে অপর্ণাকে জড়িয়ে ধরে সবকিছু কেড়ে নিতে চায়। এদিকে অপর্ণা কোনো কিছু বুঝে উঠতে পারছেন না। তিনি ছিনতাইকারী ভেবে চিৎকার করে দৌড় দেন। একটা সময় ধাক্কা খেয়ে পড়েও যান। রীতিমতো আতঙ্কিত হয়ে আরও জোরে চিৎকার করতে থাকেন। ততক্ষণে দৃশ্য ধারণও হয়ে গেছে। ছুটে এলেন পরিচালক ও ইউনিটের অন্য সদস্যরা। তাঁকে আশ্বস্ত করা হলো, এরা সত্যিকারের ছিনতাইকারী না, নাটকের। ততক্ষণে দম ফেললেন অপর্ণা। অপর্ণা কী বলেন? ‘বিষয়টি যে সাজানো ছিল, তা আমি আগে থেকে জানতাম না। এখানে এমন একটি দৃশ্য ধারণ করা হবে—মুখোশ পরা দুজন আসবেন, তা-ও জানতাম না। আমি ভাবছি, এরা সত্যি সত্যিই ছিনতাইকারী। কেননা, এমন ঘটনা তো ঢাকা শহরে মাঝেমধ্যে ঘটে। পরিচালক বাস্তবভাবে দৃশ্যটি ফুটিয়ে তোলার জন্য এ কাণ্ড করেছেন।