আতঙ্কের নাম সেলফি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজকাহিনি শিল্পীদের সেলফি
রাজকাহিনি শিল্পীদের সেলফি

টালিগঞ্জে নতুন এক আতঙ্কের খোঁজ মিলেছে। আতঙ্কের নাম সেলফি। জানা গেছে, নির্মাতারা এই সেলফির কারণে ভুগছেন নিরাপত্তা সংকটে। কারণ তারকাদের শুটিং সেট থেকে তোলা সেলফি মুহূর্তের মধ্যেই ছড়িয়ে যাচ্ছে ইন্টারনেটে। আর তা নষ্ট করছে সিনেমার গোপনীয়তা। সম্প্রতি সৃজিত মুখার্জি তাঁর ‘রাজকাহিিনর শিল্পীদের নিয়ে একটি সেলফি ছাড়েন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা সময়ের আগেই ছবির কাস্টিং ফাঁস করে দেয়। কিন্তু সৃজিত এ নিয়ে শঙ্কিত নন। তিনি জানিয়েছেন, এ-ই শেষ। শিল্পীদের চুক্তির সময়ই কঠোর নির্দেশ দেওয়া হয়েছে, শুটিং শুরু হলে সেলফি তোলা একেবারে মানা। আর এমন শর্ত নাকি ইদানীং টলিউডের অনেক নির্মাতাই তাঁদের শিল্পীদের দিচ্ছেন।