আতাউর রহমান হাসপাতালে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হূদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান। গত রোববার তাঁর হূদযন্ত্রের ধমনিতে স্ট্যান্ট বা রিং বসানো হয়।গতকাল সোমবার দুপুরে মুঠোফোনে আতাউর রহমানের সঙ্গে কথা হলো। তিনি বলেন, ‘আমাকে কেবিনে আনা হয়েছে। এখন কিছুটা সুস্থ অনুভব করছি। দু-এক দিনের মধ্যেই চিকিৎসক আমাকে বাসায় যাওয়ার অনুমতি দেবেন।’ জানা গেছে, শনিবার বিকেলে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। ওখানেই কিছুটা অসুস্থ হয়ে পড়েন। এরপর অ্যাপোলো হাসপাতালে নেওয়ার পর তাঁর অ্যানজিওগ্রাম করা হয়।