আগামীকাল ১৫ মার্চ ঢাকাসহ সারা দেশে প্রায় ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে পলাশ পারভেজ পরিচালিত আত্মঘাতক ছবিটি। অহনা চলচ্চিত্রের ব্যানারে এতে অভিনয় করেছেন রাফিদ খান, কেয়া, শোয়েব খান, অনন, প্রবীর মিত্র, রেবেকা ও ইলিয়াস কোবরা। ছবির বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, এন্ড্রু কিশোর, মনির খান, বেবী নাজনীন ও লীজা।পলাশ পারভেজ বলেন, ‘ছবির গল্প মূলত রোমান্টিক ও অ্যাকশন ধাঁচের।’আপন মানুষের কাছ থেকে ঘৃণা-বঞ্চনা পেয়ে অন্ধাকার জগতের মাফিয়া ডন ইলিয়াস কোবরার দলে যোগ দেন রাফিদ। একসময় মাফিয়া চক্রের খেলার পুতুলে পরিণত হন। এর মধ্যে তাঁর জীবনে প্রেম আসে। সুখের স্বপ্ন দেখেন তিনি। ঘটনাক্রমে একদিন তাঁর মাকেও খুঁজে পান। এবার বাবাকে খুঁজতে শুরু করেন। ঘটনা মোড় নেয় অন্যদিকে। কিন্তু এর মধ্যে দিয়ে রাফিদ কি নিজেই আত্মঘাতক হয়ে ওঠেন? পাঠক, বাকিটু জানতে হলে প্রেক্ষাগৃহে বসে রুপালি পর্দায় ছবিটি দেখতে হবে। আনন্দ প্রতিবেদক