আত্মজীবনী লিখছেন লিন্ডসে

আত্মজীবনীমূলক একটি বই লেখার পরিকল্পনা করছেন বহুল আলোচিত হলিউডের অভিনেত্রী লিন্ডসে লোহান। মাদকাসক্তি, গ্রেপ্তার, সাজা, অভিনয় ক্যারিয়ার, নিজের পরিবারসহ জীবনের প্রতিটি অধ্যায়ের গল্প তিনি তুলে ধরতে চান বইটিতে।
এর মধ্যেই একাধিক প্রকাশনা সংস্থা লিন্ডসের আত্মজীবনীমূলক বইটি প্রকাশের আগ্রহ দেখিয়েছে। প্রকাশনা সংস্থাগুলো থেকে প্রস্তাবও পাঠানো হয়েছে লিন্ডসের কাছে। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে টিএমজি অনলাইন।
মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে চিকিত্সা নেওয়ার সময় ধারাবাহিকভাবে বেশ কয়েকটি জার্নালে লিখেছিলেন লিন্ডসে। সেগুলোও ঠাঁই পাবে লিন্ডসের আত্মজীবনীতে।
এ মুহূর্তে বই লেখার কাজটি একদমই প্রাথমিক পর্যায়ে রয়েছে। বইটির সুনির্দিষ্ট কোনো বিষয়বস্তু এখন পর্যন্ত ঠিক করা না হলেও নিজের বর্ণাঢ্য জীবনের খুঁটিনাটি নানা তথ্য বইটিতে রাখতে চান ২৭ বছর বয়সী এ তারকা অভিনেত্রী।