আত্মজীবনী লিখবেন মস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এত দিন ধরে অনেক সংবাদকর্মী তাঁর পিছু পিছু ছুটেছে। অনেক চেষ্টা-চরিত্র করেও তাঁর পেটের খবর পাওয়া গিয়েছিল খুব সামান্যই। তবে এবার নিজেই হাটে হাঁড়ি ভাঙতে যাচ্ছেন কেট মস। নির্ভরযোগ্য এক সূত্র জানিয়েছে, স্বামী জেমি হাইন্সের অনুপ্রেরণায় এবার কাগজ- কলম নিয়ে বসছেন মস। লিখবেন আত্মজীবনী। সূত্র জানিয়েছে, এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে মসের একান্ত ব্যক্তিগত কথা জানা যায়নি। তাই তাঁর ভক্তদের কাছে অনেকটা অজানাই ছিলেন তিনি। সবই ছিল চাদরে ঢাকা। এবার মস একটা আত্মজীবনী লিখছেন। যেখানে এই অজানা তথ্যগুলো সম্পর্কে বিস্তারিত বলবেন তিনি। ওয়েবসাইট।