আত্মজীবনীতে ‘না’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্লগ লেখা আর আত্মজীবনী এক নয়। এমনই মনে করেন অমিতাভ বচ্চন। তিনি বললেন, ‘আমার ব্যক্তিগত জীবনটা তুলে ধরার জন্য আমি ব্লগ লিখি না। আমি যতটুকু চাই, ঠিক ততটুকুই ব্লগে সবাইকে জানাই। কিছু ব্যাপার আছে যা সবাই জানুক, তা আমি চাই না। কিছু মন্তব্য, মত আমার একান্ত ব্যক্তিগত এবং তা-ই থাকা উচিত। যাঁরা আমাকে পছন্দ করেন, আমার সঙ্গে আলাপ করতে চান, তাঁদের জন্যই ব্লগে আসা।’ চার দশক ধরে তারকার জীবনযাপন করছেন অমিতাভ বচ্চন। এক জীবনে অনেক কিছু দেখেছেন এবং পেয়েছেন। নিজের ৭০তম জন্মদিনে তাঁর উপলব্ধি, তাঁর জীবন নিয়ে লেখার মতো কিছু নেই। তবে যা-ই হোক, ব্লগ লিখতে ভুল হয় না তাঁর। অমিতাভ বচ্চন বললেন, ‘কী লিখব, তা আগে ভেবে রাখি না। সারা দিনের কাজ শেষে কম্পিউটারের সামনে বসি। দিন-তারিখ বসাই। তারপর যা মনে আসে লিখে ফেলি।’ আইএএনএস।