আত্মবিশ্বাসী কারিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোরি তেরে প্যায়ার মে ছবির প্রচারণার অনুষ্ঠানে ইমরান খান ও কারিনা কাপুর
গোরি তেরে প্যায়ার মে ছবির প্রচারণার অনুষ্ঠানে ইমরান খান ও কারিনা কাপুর

এ বছর এখনো সফলতার মুখ দেখেননি। তবে কারিনা কাপুর আত্মবিশ্বাসী, সব সুদে-আসলে পুষিয়ে দেবে গোরি তেরে প্যায়ার মে। বলিউডের বাজারে বক্স অফিসে রুপির ঝনঝনানি তুলতে যেসব রসদ দরকার, সবই এই ছবিতে আছে বলে মনে করেন কারিনা। বললেন, ‘এটা খুব ভালো ছবি। খুব ভালো ব্যবসাও করবে। এটা বিনোদনে ভরপুর, মজা আছে। গানগুলোও দারুণ। একটি ছবিতে আপনি যা দেখতে চান, সবই এই ছবিতে পাবেন।’ এই ছবিতে কারিনার বিপরীতে অভিনয় করেছেন ইমরান খান। তবে এখন জানা যাচ্ছে, ছবিতে কারিনার বিপরীতে অন্য খানও থাকতে পারত, তাঁরই বর সাইফ আলী খান! দুই নায়ক আর দুই নায়িকার ছবি বানানোর পরিকল্পনা ছিল পরিচালকের। তবে সাইফ রাজি না হওয়ায় চিত্রনাট্য পাল্টাতে হয়েছে। টিএনএন।