আত্মবিশ্বাসী কারিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি অতি-আত্মবিশ্বাসী নই, তবে আত্মবিশ্বাসী এবং রোমাঞ্চিত ছবিটির ব্যাপারে।’ হিরোইন ছবির মুক্তির প্রাক্কালে বললেন কারিনা কাপুর। ২১ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে মধুর ভান্ডারকরের এই ছবি। গত শনিবার ‘জেলাস ২১’ নামের এক পোশাক নির্মাতা ব্র্যান্ডের উদ্যোগে হিরোইন ছবির প্রচারণা অনুষ্ঠানে কারিনা আরও বললেন, ‘অনেকেই ভাবছেন, ছবির নায়িকার সঙ্গে আমার মিল আছে। আসলে বাস্তবে আমি তেমনটা নই।’ ‘জেলাস ২১’-এর হয়ে প্রচারণায় আসার কারণে তাঁকে প্রশ্ন করা হলো, কোন ধরনের মানুষকে হিংসা করেন আপনি? কারিনার উত্তর, ‘যারা অনেক ছুটি কাটায়, তাদের খুব হিংসা করি। তবে আমিও অনেক ঘোরাঘুরি করি। ঘুরতে দারুণ মজা লাগে। আর যারা যা ইচ্ছা তা-ই খেতে পায়, এমন মানুষকেও হিংসা করি খুব।’ আইএএনএস।