আত্মসমর্পণের নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৌশলে কর ফাঁকির দায়ে মার্কিন অভিনেতা ওয়েসলি স্নাইপাসের তিন বছরের কারাদণ্ড হয়েছে। গত সপ্তাহে তিনি জামিনে মুক্তির জন্য আবেদন করেন। কিন্তু আদালত তা খারিজ করে দিয়ে ৯ ডিসেম্বর তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দেন। কর ফাঁকির দায়ে ব্লেড ছবির এই অভিনেতাকে ২০০৮ সালের এপ্রিলে দণ্ড দেন আদালত। ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত স্নাইপাস তিন কোটি ৭০ লাখ ডলার আয় করেছেন। কিন্তু এক ডলার করও দেননি সরকারকে। উল্টো নিজেকে বাঁচাতে কৌশলের আশ্রয় নিয়েছেন। ওয়েবসাইট।