আত্মহত্যা করলেন মিলন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিষয়টি অবিশ্বাস্য হলে ঘটেছে ঠিকই। তবে সেটা বাস্তবে নয়। চ্যানেল আইয়ের জন্য নির্মিত এক ঘণ্টার নাটক সাগর ডাকিছে তোমায় এ ঘটনার প্রেক্ষাপটে আত্মহত্যা করতে দেখা যাবে মিলনকে।ঘটনার বর্ণনায় মিলন বলেন, ‘নাটকে আমি একজন প্রফেশনাল খুনি। দলীয় প্রধানের কাছ থেকে দায়িত্ব নিয়ে কক্সবাজার যাই নাদিয়াকে খুন করার জন্য। কিন্তু সেখানে গিয়ে নাদিয়ার রূপে মুগ্ধ হয়ে প্রেমে পড়ে যাই। খুন করার সিদ্ধান্ত পাল্টে ফেলি। কিন্তু আমার ওপর দলপ্রধানের একটা বাড়তি চাপ থাকে। আমি এ চাপটা সহ্য করতে না পেরে আত্মহত্যা করি।’নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হিমু আকরাম।নাটকটি সম্পর্কে আনিসুর রহমান মিলন বলেন, ‘নাটকটিতে এক ধরনের রোমাঞ্চকর ব্যাপার আছে। বেশ কিছু দিন আগে আমরা নাটকটির শুটিং করেছিলাম।’ বর্তমানে মিলন ঈদের বেশ কয়েকটি নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। মিলন বলেন, ‘এখন পর্যন্ত ১৮টি নাটকের সিডিউল দেওয়া আছে। হয়তো এ সংখ্যা আরও বাড়তে পারে।’