আদরের পুতুলের জন্য মডেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছোটবেলায় ক্যাটরিনা কাইফের খেলার সঙ্গী ছিল বারবি পুতুল। সেই বিশ্বখ্যাত বারবি ডলের (বারবি পুতুল) মডেল হলেন ক্যাটরিনা। এখন থেকে নাকি বারবি পুতুলগুলোর চেহারা ক্যাটরিনার মতোই হবে। গত বছর বারবি পুতুলের ৫০ বছর পূর্তি হয়েছে। বারবি পুুতুলের মডেল হওয়ার অনুভূতি জানাতে গিয়ে ক্যাটরিনা বলেন, ‘আমরা ছয় বোন মিলে বারবি পুতুল নিয়ে খেলতাম। কিন্তু আমাদের বাসায় বারবি পুতুল ছিল মাত্র দুটি। তা নিয়ে আমাদের মধ্যে কাড়াকাড়ি হতো। একবার বোনদের মধ্যে বারবি পুতুলের অধিকার নিয়ে কাড়াকাড়ি শুরু হলো। টানা-হ্যাঁচড়াতে ওই বারবি পুতুলের হাত ভেঙে গেল। কিছুতেই সেই ভাঙা হাত ঠিক করা যায়নি। খুব দুঃখ পেয়েছিলাম সে দিন। এখনো তা মনে হলে দুঃখ পাই।’