আদর্শ স্বামী রণবীর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদর্শ স্বামী হিসেবে নির্বাচিত হয়েছেন বলিউডের অভিনেতা অবিবাহিত রণবীর কাপুর। সম্প্রতি শাদিডটকম পরিচালিত এক জরিপে এমন চিত্র উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া ৭২ শতাংশ নারী আদর্শ স্বামী হিসেবে নির্বাচন করেছেন রণবীরকে। এর পেছনের কারণ হিসেবে সবাই জানিয়েছেন মা নিতু কাপুরের প্রতি রণবীরের ভালোবাসা আর তাঁর সঙ্গে রণবীরের হূদ্যতাপূর্ণ সম্পর্কটিকে।জরিপে অংশ নিয়েছেন ২৪ হাজারেরও বেশি ভারতীয় নারী। তাঁদের মধ্যে ৬২ শতাংশ নারীই একমত হয়েছেন যে ধৈর্যশীল স্বামী হওয়ার পাশাপাশি সন্তান প্রতিপালনেও দারুণ সফল হবেন রণবীর। মায়ের প্রতি তাঁর তীব্র ভালোবাসা দেখেই এমন রায় দিয়েছেন জরিপে অংশগ্রহণকারীরা। জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।এ প্রসঙ্গে শাদিডটকমের কর্মকর্তা গৌরব রক্ষিত জানান, একসময় মানুষের ধারণা ছিল, মায়ের ভক্ত ছেলেরা স্বামী হিসেবে আদর্শ হয় না। কিন্তু সম্প্রতি পরিচালিত জরিপে সম্পূর্ণ বিপরীত চিত্রই উঠে এসেছে। এখন সবাই মনে করছেন, যেসব ছেলে তাঁদের মায়ের প্রতি সহানুভূতিশীল, তাঁরা ভালো সম্পর্কের বুনিয়াদ গড়তে সফল হন।রণবীরের জীবনসঙ্গী হিসেবে তাঁর সাবেক প্রেমিকা দীপিকা পাড়ুকোনকে পছন্দের শীর্ষে রেখেছেন জরিপে অংশগ্রহণকারীরা। দীপিকার ঝুলিতে জমা পড়েছে প্রায় ৬৪ শতাংশ ভোট। দীপিকার পরেই আছেন ক্যাটরিনা কাইফ ও প্রিয়াংকা চোপড়া। তাঁরা যথাক্রমে ২২ ও ১৩ শতাংশ ভোট পেয়েছেন।