আদালতে যেতে হবে জর্জ মাইকেলকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাড়িটা সোজা গিয়ে আঘাত হানে একটি দোকানে। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে হাজির। গাড়ির চালকের আসন থেকে যে মানুষটি বেরিয়ে এলেন তিনি এলেবেলে কেউ নন। রীতিমতো নামীদামি একজন তারকা, গায়ক জর্জ মাইকেল (৪৭)। তল্লাশি চালাতে গিয়ে গাড়ির ভেতর থেকে গাঁজা উদ্ধার করে পুলিশ। আর মাইকেল তখন পাঁড় মাতাল। গত ৪ জুলাইয়ের ওই ঘটনায় উত্তর লন্ডনের পুলিশ গ্রেপ্তার করে মাইকেলকে। অবশ্য পরে তিনি জামিনে ছাড়া পান। সম্প্রতি ওই ঘটনায় অভিযোগপত্র গঠনের পর আদালত জর্জ মাইকেলকে ২৪ আগস্ট কাঠগড়ায় দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। ওয়েবসাইট।