আদালতে লতা মুঙ্গেশকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লতা মুঙ্গেশকর এবার আদালতে গেলেন। ভারতের মুম্বাই থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে কোলাপুর শহরে জয় প্রভা স্টুডিওটি লতার। এবার নিজের এই স্টুডিও মেরামত করতে গিয়েই ঝামেলায় পড়েছেন লতা। স্টুডিওটিকে ভেঙে আবার নতুন পরিকল্পনায় নির্মাণ করতে চান তিনি।কোলাপুর পুরসভার বক্তব্য, স্টুডিওটি হেরিটেজ বিল্ডিংয়ের আওতায়। কাজেই তা ভাঙা চলবে না। এ ব্যাপারে পুরসভা লতার মুম্বাইয়ের পেডার রোডের বাড়ি প্রভুকুঞ্জতে নোটিশ পাঠিয়েছে। নোটিশ পাওয়ার পরই ৮০ বছর বয়সী লতা বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বোম্বে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতিরা এ ব্যাপারে কোলাপুর পুরসভার আইনজীবীকে চার সপ্তাহের মধ্যে লিখিতভাবে বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছেন।