আদালতে সাক্ষ্য দিতে হতে পারে প্রিন্স মাইকেলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইকেল জ্যাকসনের মৃত্যু তদন্তের মামলায় সাক্ষ্য দিতে হতে পারে তাঁর বড় ছেলে প্রিন্স মাইকেলের। জ্যাকসনের ব্যক্তিগত চিকিৎসক কনার্ড মুরের পক্ষের আইনজীবীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রিন্স মাইকেলকে সাক্ষ্য দিতে ডাকা হতে পারে। একই সঙ্গে জ্যাকসনের অন্য দুই সন্তান প্যারিস ও দ্বিতীয় প্রিন্স মাইকেলকেও সাক্ষ্য দেওয়ার জন্য তলব করা হতে পারে। মুরের আইনজীবীদের দাবি, তিনি জ্যাকসনকে মাত্র ২৫ মিলিগ্রাম চেতনানাশক ওষুধ দিয়েছিলেন। মাত্রাতিরিক্ত চেতনানাশক প্রয়োগের ফলে মাইকেল জ্যাকসনের মৃত্য হয়নি। আদালতে দোষী সাব্যস্ত হলে চার বছরের সাজা হতে পারে মুরের। ওয়েবসাইট।