আদিত্যর পরিবারে রানীর দীপাবলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানী মুখার্জি
রানী মুখার্জি

আদিত্য চোপড়ার পরিবারের একজন তিনি হয়েই গেছেন বলে গুঞ্জন আছে। রানী মুখার্জি আর আদিত্য চোপড়া বিয়ে করেছেন কিংবা করতে চলেছেন—এই গুঞ্জনকে উসকে দিল আদিত্যর পরিবারের সঙ্গে রানীর দীপাবলি উৎসব উদ্যাপন।
বেশ ধুমধাম করে আদিত্যর পরিবারে রানী দীপাবলি উৎসবটা কাটিয়েছেন বলেই খবর। এদিন রানী বেশ পটকা ফুটিয়েছেন, পুড়িয়েছেন আতশবাজিও। এই পরিবারের ঘনিষ্ট বন্ধু করন জোহর, জিমি শেরগিল, পুনম ধিলোন ও বৈভবি মার্চেন্টের সঙ্গেও রানী সময় কাটিয়েছেন। অবশ্য রানী আর আদিত্যকে একই ফ্রেমে বন্দী করতে পারেননি আলোকচিত্রীরা। ক্যামেরার পেছনের লোক আদিত্য যে আলোকচিত্রীদের সব সময় এড়িয়ে চলেন! টিএনএন।