আদিবাসী দিবসে বর্ণিল পরিবেশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ মিনারে আদিবাসী শিল্পীদের সমবেত নৃত্য l ছবি: প্রথম আলো
শহীদ মিনারে আদিবাসী শিল্পীদের সমবেত নৃত্য l ছবি: প্রথম আলো

আদিবাসীদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ধারার রূপবৈচিত্র্য নিয়ে গতকাল রাজধানীতে আয়োজিত হয় বিভিন্ন অনুষ্ঠান। কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ আদিবাসী ফোরাম ও বাংলা একাডেমিতে মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠান দুটি বিচিত্র ভাষা, সংগীত, নৃত্য আর বর্ণিল পোশাক-পরিচ্ছদে পাহাড়-সমতলের মিলনমেলায়পরিণত হয়।
গতকাল রোববার ছিল আদিবাসী দিবস। আর এ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ও বাংলা একাডেমি চত্বরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলা একাডেমির চত্বরে আয়োজন করা হয় আদিবাসী পণ্যসামগ্রীর মেলা। ছোট ছোট স্টলজুড়ে শোভা পেয়েছে আদিবাসীদের তৈরি বাহারি পোশাক থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র।
দুটি আয়োজনেই রং ছড়ায় বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা। সারাক্ষণ ভেসে বেড়ায় পাহাড়ি কিংবা সমতলের আদিবাসীদের গানের সুর। নানা বাদ্যের তালে সুরেলা শব্দধ্বনি ছড়িয়ে সংগীত পরিবেশন করেন আদিবাসী শিল্পীরা।