আদিবাসী শিল্পীদের নৃত্যসন্ধ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমীতে গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত হলো ঢাকায় বসবাসকারী আদিবাসী শিল্পীদের নৃত্যানুষ্ঠান। শিল্পকলা একাডেমী ৭ মার্চ থেকে ১০ দিনব্যাপী আদিবাসী শিল্পীদের নৃত্য প্রশিক্ষণের আয়োজন করে। গতকাল ছিল অংশগ্রহণকারী এসব শিল্পীর সনদ বিতরণী ও নৃত্যানুষ্ঠান।
একাডেমীর সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। সভাপতিত্ব করেন একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। আলোচনা পর্বের পরে প্রশিক্ষণ গ্রহণকারী চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, বম ও গারো সম্প্রদায়ের ৪৬ জন শিল্পী জুম নৃত্য, শিকার নৃত্য, ত্রিপুরা বোতল নৃত্য, বাঁশ নৃত্য, ছাতা নৃত্য ও পাখা নৃত্যের সমন্বয়ে মোট ১২টি নৃত্য পরিবেশন করেন।