আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার ‘ইন্ডিজিনাস স্টুডেন্ট ইউনিয়ন’ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।প্রধান অতিথি উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ বলেন, আদিবাসীরা তাদের নিজস্ব সংস্কৃতি বজায় রেখে যাতে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে, সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় সহযোগিতা দিচ্ছে। এতে আরও বক্তব্য দেন বাংলাদেশ আদিবাসী ওমেন নেটওয়ার্কের আহ্বায়ক চৈত্রালী ত্রিপুরা। পরে আদিবাসী শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।