আধখানা চাঁদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যানেল আইয়ে আজ সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক আধখানা চাঁদ। লিখেছেন আনিসুল হক। পরিচালনা করেছেন তাহের শিপন। অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, মুনিরা মিঠু, শামস সুমন, সামিয়া, আবীর খান প্রমুখ। ঘটনাচক্রে নিজের বন্ধুকে হত্যা করেছে ফেরদৌস। এরপর সে থানায় আত্মসমর্পণ করে। মা আসেন থানায় সন্তানের সঙ্গে দেখা করতে। কিন্তু ফেরদৌস তার মায়ের মুখোমুখি হয়নি। নিজের জন্য কোনো আইনজীবীও সে নিয়োগ দেয়নি। ফেরদৌসের বান্ধবী কাবেরী চলে যায় যুক্তরাষ্ট্রে। খুন করার অপরাধে ১৪ বছরের কারাদণ্ড হয় ফেরদৌসের।