আধঘণ্টার দাম পাঁচ লাখ ডলার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ পপতারকা শেরিল কোলের বৃহস্পতি এখন তুঙ্গে। দুই হাতে টাকা কামাচ্ছেন তিনি। কয়েক দিন আগে টিভি শো এক্স-ফ্যাক্টর থেকে আয় করেছেন ২০ লাখ ডলার। লরেল ও কোকা-কোলা জিরোর সঙ্গে ১০ লাখ ডলারের চুক্তি হয়েছে। তাঁর নতুন গানের অ্যালবাম থ্রি ওয়ার্ডস তালিকার শীর্ষে অবস্থান করছে। আর সাম্প্রতিক খবর হলো, কান চলচ্চিত্র উৎসবে মিনিট ত্রিশেক গান গাওয়ার জন্য তাঁকে পাঁচ লাখ ডলার পারিশ্রমিকের প্রস্তাব দেওয়া হয়েছে। উৎসবে আসা অতিথিদের গান শোনাবেন ২৬ বছর বয়সী এই গায়িকা। ওয়েবসাইট।