আধুনিক নারীবাদী বিয়ন্স নোয়েলস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের গায়ে কোনো তকমা লাগাতে চান না বিয়ন্স নোয়েলস। আধুনিক যুগের নারীবাদী হিসেবে নিজেকে দাবি করেছেন বিয়ন্স। তিনি বলেন, ‘আমি মনি করি, আধুনিক যুগের নারীবাদী আমি। আমি সমতায় বিশ্বাস করি। আপনি কোন ধরনের নারী, সেটা কেন বলতেই হবে আপনাকে? আমি একজন নারী এবং এই পরিচয়েই আমি খুশি।’নিজেকে কট্টর নারীবাদী বলতে তেমন স্বস্তিবোধ করেন না তিনি। বিয়ন্স মনে করেন, নারী-পুরুষ সম-অধিকারের জন্য লড়াই করাটা জরুরি।র্যাপার স্বামী জে-জি আর ১৪ মাসের মেয়ে ব্লু আইভি কার্টারকে নিয়ে সুখের জীবন তাঁর। মা হওয়ার পর আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী তিনি। ব্যাং শোবিজ।