আধ্যাত্মিক জগতে সুরেশ ওবেরয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবি দেখা বাদ দিয়েছেন বলিউডের একসময়ের শক্তিমান অভিনেতা সুরেশ ওবেরয়। তবে দেখলে শুধু ছেলে বিবেকের ছবিই দেখেন। সুরেশ ওবেরয় এসব কর্মকাণ্ডের মূল কারণ আধ্যাত্মিক-দর্শন। তবে কোনো ছবিতে অভিনয়ের জন্য নয়, বাস্তব জীবনে সুরেশ ওবেরয় এখন নিজেকে ধর্ম-কর্ম নিয়ে বেশি ব্যস্ত রাখছেন। এতে অবাক হওয়ার কোনো কারণ নেই। সত্যি সত্যিই সুরেশ ওবেরয় এখন ধর্মসংক্রান্ত কাজ নিয়ে বেশি ব্যস্ত।সম্প্রতি কংগ্রেসের নেতা ইক্তাদিরের আমন্ত্রণে এক ইফতার পার্টিতে গিয়েছিলেন সুরেশ ওবেরয়। সেখানে তিনি তাঁর বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে জানান। সুরেশ বলেনম, ‘ছবিতে অভিনয় ছেড়েছি তাও প্রায় আট বছরের বেশি। আমার অভিনয়ে ফিরে আসার কোনো ইচ্ছা নেই এবং আমি সেটাই করেছি। আমার রাজনীতিতে আসারও কোনো ইচ্ছা নেই। আমি আসলে এখন ধর্ম-কর্ম নিয়ে নিজেকে ব্যস্ত রাখতে চাই। অন্য কিছুতে নয়।’