আনন ফাউন্ডেশনের সাহিত্য আসর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনন ফাউন্ডেশনের নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক উপলক্ষে গতকাল শুক্রবার নিজস্ব কার্যালয়ে সাহিত্য আসরের আয়োজন করা হয়। আসরে শিশুতোষ রচনা পরিবেশন করা হয়। আনন ফাউন্ডেশনের চেয়ারম্যান শামসুল আলমের সভাপতিত্বে আসরে প্রধান অতিথি ছিলেন সমকাল-এর সহযোগী সম্পাদক কবি নাসির আহমেদ। স্বরচিত কবিতা ও ছড়া পাঠ করেন ইফতেখার হালিম, নাসের মাহমুদ, কাজী মোহনী ইসলাম, রওশন আকতার, রিফাত আরা শাহানা প্রমুখ। গান করেন আমীর রিয়াজ। বিজ্ঞপ্তি।