আনন্দ অনুষ্ঠান ও সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ কুমার বিশ্বজিতের জন্মদিন। এ উপলক্ষে আনন্দ অনুষ্ঠান ও সংবর্ধনার আয়োজন করেছে মেলোডি এন্টারটেইনমেন্ট। এই প্রতিষ্ঠানের সভাপতি ওমর মীর্জা জানান, কুমার বিশ্বজিৎ এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। আজ জন্মদিন উদ্যাপনের পাশাপাশি প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার জন্য তাঁকে সংবর্ধনা দেওয়া হবে। অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে রাজধানীর নিউ বেইলি রোডের একটি রেস্তোরাঁয়। আজ কুমার বিশ্বজিৎকে শুভেচ্ছা জানাতে আসবেন তাঁর সমসাময়িক শিল্পী, গীতিকার, সুরকার, সংগীত পরিচালকসহ আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে কুমার বিশ্বজিতের জনপ্রিয় গানগুলো করবেন ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ এবং চ্যানেল আই ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার শিল্পীরা।তিনি আরও জানান, অনুষ্ঠান শুরু হবে রাত আটটায়।